রংপুর বিভাগ

হিমেল বাতাসে শীতের আমেজ, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে

হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। টানা দুই দিন ধরে এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমেল বাতাস ও ভোরের হালকা কুয়াশায় শীতের আমেজ বাড়ছে। বিশেষ করে দিন ও রাতের তাপমাত্রার বড় ব্যবধানের কারণে সন্ধ্যা ও ভোরে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সকালে এলাকায় ঘন কুয়াশা দেখা না গেলেও ভোরের দিকে হালকা কুয়াশা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলে। তবে হিমেল বাতাসের কারণে সকালজুড়েই শীতের অনুভূতি ছিল।

এর আগের দিন সোমবার তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে বড় ব্যবধান থাকায় দিনের বেলায় গরম এবং ভোর ও রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়ার এমন বৈপরীত্যে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে উঠছে।

স্থানীয় মমিনপাড়া এলাকার কৃষক আসাদুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে ঘন কুয়াশা না থাকলেও হালকা কুয়াশা পড়েছিল। সকালেই সূর্যের দেখা মিলেছে। তবে রোদ ওঠার পরও শীতের অনুভূতি কমেনি; বরং বাতাসে ঠান্ডা বেশি অনুভূত হয়েছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত দুই দিন ধরে তেঁতুলিয়ার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার কাছাকাছি ভৌগোলিক অবস্থানের কারণে হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে এ অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। ফলে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...