দিনাজপুর

চিকিৎসাসেবায় হয়রানি ও অনিয়মের অভিযোগে দিনাজপুর মেডিকেলে দুদকের অভিযান

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা পেতে হয়রানি, পরীক্ষার যন্ত্রপাতি দীর্ঘদিন অচল থাকা, দালালদের দৌরাত্ম্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতায় অবহেলার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় হাসপাতাল থেকে গুরুত্বপূর্ণ কিছু নথি জব্দ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা দিতে হয়রানি, গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি অচল রেখে সরকারি অর্থ অপচয়, হাসপাতালের ভেতরে দালালদের দৌরাত্ম্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতায় অবহেলার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে দুদকের জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হাসপাতাল থেকে প্রয়োজনীয় কিছু নথি জব্দ করা হয়।

দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন, বেশ কিছু অভিযোগের সত্যতা যাচাই করতে অভিযান চালানো হয়েছে। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে। জব্দ করা কাগজপত্র যাচাই-বাছাই করে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...