রাজশাহী

পাবনায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের মুলাডুলি রেলস্টেশনের পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩০ বছর।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঠিক কখন বা কোন ট্রেন থেকে এ দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি টের পেয়ে তারা দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, ট্রেনের দরজা বা ছাদ থেকে পড়ে গিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলটি সিরাজগঞ্জ রেলওয়ে থানার আওতাধীন হওয়ায় বিষয়টি তাদের অবহিত করা হয়। পরে সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। বর্তমানে নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...