রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ৩৪ বস্তা ডিএপি সার জব্দ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে সার পরিবহনের সময় ৩৪ বস্তা ডিএপি সার জব্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় জড়িত এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার গোমস্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় দুটি অটোভ্যানে করে সার পরিবহনের সময় এসব সার জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁর সাপাহার উপজেলা থেকে সারগুলো গোমস্তাপুর বাসস্ট্যান্ড হয়ে শিবগঞ্জ উপজেলার কানসাটে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা দুটি অটোভ্যানসহ ৩৪ বস্তা ডিএপি সার জব্দ করেন।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল-মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সার পরিবহনের সঙ্গে জড়িত মো. এনামুল (পিতা: রইস উদ্দিন) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জব্দ করা সার উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে রাখা হয়েছে। পরবর্তী সময়ে সেগুলো ন্যায্যমূল্যে বিক্রি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রশাসন জানিয়েছে, সার পাচার ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...