বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় সুমন আহম্মেদ নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সুমন আহম্মেদ শেরপুর উপজেলার চকপোতা গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদের বড় ছেলে। তিনি দুপচাঁচিয়া অগ্রণী ব্যাংকে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়ি থেকে অটোরিকশায় কর্মস্থল দুপচাঁচিয়ার উদ্দেশে রওনা হন সুমন। পথে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ট্রাকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুমনের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।