জাতীয়

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, হৃদযন্ত্রে তিনটি ব্লক সনাক্ত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। এসব ব্লকের চিকিৎসায় রোববার (১৫ নভেম্বর) বিকেলে তাঁর হৃদযন্ত্রে স্টেন্ট (রিং) স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথা অনুভব করায় শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তাঁর এনজিওগ্রাম করেন।

স্বাস্থ্যমন্ত্রীর পরিবারের এক সদস্য জানান, হাসপাতালে ভর্তির পর এনজিওগ্রাম পরীক্ষায় তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে তাঁর এনজিওপ্লাস্টি করা হবে এবং স্টেন্ট বসানোর প্রস্তুতি চলছে।

এদিকে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।

পারিবারিক সূত্রে জানা গেছে, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।

এর আগে শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এনজিওগ্রাম সম্পন্ন করেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...