কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সরকারি আজিজুল হক ছাত্রদল আয়োজিত এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নৈরাজ্য বিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা কলেজ ক্যাম্পাস।
মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। এ সময় তিনি বলেন, ক্যাম্পাস থেকে বিতাড়িত নিষিদ্ধ ছাত্রলীগের ষড়যন্ত্র প্রতিহত করবে ছাত্রদল। অরাজকতা, নাশকতা ও সাধারণ মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধ করতে ছাত্রসমাজ সজাগ রয়েছে। দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার অপতৎপরতা বরদাশত করা হবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল। আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব রাফিউল আল-আমিন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জোবায়ের নাহিদ, আব্দুল্লাহ নোমান সাব্বির, মিজানুর রহমান, নাফিস আল মারফি, ফাহাদ নুর ইসলাম, আল আমিন সনি, অনিক আহম্মেদ অর্ক, রিয়াজ আহমেদ, সানভীর ইসলাম সিয়াম, জিহাদ রহমান, ফজলে রাব্বি, মাসুদ রানা, আল আমিন সানি, ডিপার্টমেন্ট ইউনিটের নেতা শাহরিয়ার হাবিব রিফাত, রাজিউল ইসলাম রকি, শাকিল আহমেদ প্রমুখ।
সমাবেশে দেশ অস্থিতিশীল করার অপতৎপরতা প্রতিহত করতে শিক্ষার্থীদের একাট্টা হওয়ার আহ্বান জানান তারা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।