রাজশাহী

রাজশাহীতে বাসের লাগেজ থেকে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

রাজশাহীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৫। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন যাত্রী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৬ নভেম্বর) রাতে নগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এসআরবি-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার নাঈম আনোয়ার।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে অস্ত্র পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে নগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস এলাকায় তাৎক্ষণিকভাবে চেকপোস্ট স্থাপন করা হয়। পরে ওই বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের লাগেজ বা মালামাল রাখার বাক্সে একটি ফলের কার্টুন পাওয়া যায়। কার্টুনের ভেতরে কাপড় দিয়ে বিশেষ কৌশলে মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এসআরবি আরও জানায়, বাসের যাত্রীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চেকপোস্টের বিষয়টি টের পেয়ে বাসটি সেখানে পৌঁছানোর আগেই সন্দেহভাজন এক যাত্রী কৌশলে পালিয়ে যান। বাসের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে উঠেছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

পলাতক ওই যাত্রীর নাম-ঠিকানা ও পরিচয় শনাক্তে এসআরবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দতালিকাসহ সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...