বগুড়ায় সাড়ে ১১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) ভোরে সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফুলবাড়ি মধ্যপাড়ার মৃত লিটন শেখের স্ত্রী কুলসুম বেগম (৩৮) ও ছেলে আব্দুল কাইয়ুম লাম (১৯)।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পলাতক আসামি লিটন শেখের বসতবাড়ির ছাদে থাকা অস্থায়ী মুরগির সেডে তল্লাশি করা হয়। সেখানে কুলসুম বেগমের হেফাজতে থাকা সাড়ে ১১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন এবং পলাতক আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।