দিনাজপুর

দিনাজপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

দিনাজপুর প্রতিবেদকঃ সারাদেশে আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে এর প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়।

জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ ও সদস্যসচিব রেজাউর রহমান রেজার নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরীসহ জেলা যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দলীয় বিভিন্ন স্লোগান দেন। মিছিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...