বিনোদন

উত্তরা থেকে ডিবির হাতে গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

রাত তখন প্রায় পৌনে তিনটা। রাজধানীর উত্তরায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসার সামনে পুলিশ। এর আগেই ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। দাবি করেন, তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন। পুলিশকে অনুরোধ করেন, তাঁর হাতে যেন হাতকড়া পরানো না হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে তাঁকে বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ভবনের ফ্ল্যাট থেকে জ্যোতিকা জ্যোতিকে আটক করা হয়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান গনমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান জানান, দিবাগত রাত পৌনে তিনটার দিকে অভিনেত্রীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি এই পুলিশ কর্মকর্তা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

ময়মনসিংহের গৌরীপুরের মেয়ে জ্যোতিকা জ্যোতি ২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন। পরে নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেন। অভিনয়জীবনের শুরু থেকেই ভিন্নধর্মী চরিত্রে কাজ করেছেন তিনি। নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন তিনি। দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে নানা কারণে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তবে এবার গ্রেপ্তারের ঘটনায় নতুন করে আলোচনার কেন্দ্রে এলেন জ্যোতিকা জ্যোতি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...