বিনোদন

প্রেম-বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেমজীবন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে প্রেমের গুঞ্জন, পরে বিচ্ছেদের খবর—সব মিলিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। এবার নিজের বর্তমান সম্পর্কের অবস্থা জানিয়ে সব জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন অভিনেত্রী। জানালেন, আপাতত সিঙ্গল জীবন উপভোগ করছেন তিনি।

করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ ৯’-এ হাজির হয়ে প্রেম, বিচ্ছেদ ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেন অনন্যা। অনুষ্ঠানের একপর্যায়ে করণ মজা করে তাঁকে ‘ব্রেকআপ চিক’ বলে সম্বোধন করেন। তাঁর মন্তব্য, শুক্রবার কোনো সম্পর্ক ভেঙে অনন্যার মন খারাপ হলেও সোমবারের মধ্যে তিনি আবার স্বাভাবিক হয়ে যান।

করণের এমন মন্তব্য শুনে হেসে ওঠেন অনন্যা। অভিনেত্রী বলেন, জীবনে কয়েকটি সম্পর্কে জড়িয়েছেন ঠিকই, তবে এ নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। করণও মজা করে বলেন, অনন্যা প্রতিটি সম্পর্কেই বিয়ে পর্যন্ত পৌঁছানোর স্বপ্ন দেখেন। তাঁর সাম্প্রতিক বিদেশি প্রেমিককে ঘিরেও বিয়ের ভাবনা তৈরি হয়েছিল বলে ইঙ্গিত দেন তিনি।

সম্পর্ক ভাঙলেও বিয়ের প্রতি বিশ্বাস হারাননি অনন্যা। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, বিয়ে করার জন্যই আমার জন্ম হয়েছে। বিয়ের ধারণাটা আমার খুব ভালো লাগে। সারাজীবন একজন মানুষের সঙ্গে কাটানোর ভাবনাটা আমাকে আনন্দিত করে।’

তবে সামাজিক নিয়ম বা লোকলজ্জার কথা ভেবে কোনো সম্পর্কে আটকে থাকার পক্ষপাতী নন তিনি। অনন্যার ভাষ্য, কোনো সম্পর্কে দুজন মানুষ সুখী না থাকলে কিংবা নিজেদের সিদ্ধান্ত নিয়ে শতভাগ নিশ্চিত না হলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো।

বর্তমান সম্পর্কের অবস্থা জানাতে গিয়ে অনন্যা বলেন, ‘কখনও ভাবিনি এ কথাটা বলব, কিন্তু সত্যি বলতে আমি সিঙ্গল জীবন দারুণ উপভোগ করছি।’

অভিনেত্রীর এই বক্তব্যের পর আবারও আলোচনায় এসেছে ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি। ২০২৪ সাল থেকে তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। বিভিন্ন সময়ে দুজনকে ঘিরে নানা আলোচনা হলেও কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি। চলতি বছরের আগস্টে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশিত হয়। তবে বিচ্ছেদের বিষয়েও দুজনের কেউ আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

এখনই নতুন কোনো সম্পর্কে জড়ানোর তাড়া নেই অনন্যার। বরং নতুন কাউকে জীবনে জায়গা দেওয়ার আগে নিজেকে ভালোবাসতে চান তিনি। অভিনেত্রীর কথায়, ‘অন্য কেউ আমার জীবনে আসার আগে আমি আবার নিজের প্রেমে পড়তে চাই।’

২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনন্যা পাণ্ডের। এতে টাইগার শ্রফ ও তারা সুতারিয়ার সঙ্গে অভিনয় করেন তিনি। এরপর ‘পতি পত্নী অউর ওহ’, ‘খালি পিলি’, ‘গেহরাইয়াঁ’, ‘লাইগার’, ‘ড্রিম গার্ল ২’ ও ‘খো গয়ে হাম কাহাঁ’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...