বিনোদন

শুটিং শেষ, প্রচারের অপেক্ষায় নিলয়-হিমির ‘নয়নের মণি’

মা ও ছেলের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘নয়নের মণি’। মহিন খানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু, নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এরই মধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

নাটকে বোবা মায়ের চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু। তাঁর ছেলে আলমগীরের ভূমিকায় রয়েছেন নিলয় আলমগীর। অন্যদিকে আলমগীরের প্রেমিকা শিরিন চরিত্রে অভিনয় করেছেন হিমি।

নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক মহিন খান বলেন, ‘নয়নের মণি’ মূলত মা ও ছেলের গল্প। মা বোবা হওয়ায় ছেলেকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। মাকেও সহ্য করতে হয় অনেক অপমান। এমনকি আলমগীরের প্রেমিকা শিরিনের বাবাও তাঁর সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি নন। একপর্যায়ে আলমগীর মায়ের চিকিৎসার উদ্যোগ নেয়, যাতে তিনি কথা বলতে পারেন। শেষ পর্যন্ত কী ঘটে, তা জানতে নাটকটি প্রচার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অভিনয়শিল্পীদের প্রশংসা করে মহিন খান বলেন, মনিরা মিঠু এর আগেও তাঁর পরিচালনায় ‘আমার মায়ের শাসন’, ‘একান্নবর্তী’ ও ‘মামার বাড়ি’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তিনি বলেন, মনিরা মিঠু কত বড় মাপের অভিনেত্রী ও গুণী শিল্পী, তা বলার দুঃসাহস তাঁর নেই। তাঁর নির্দেশনায় মনিরা মিঠু অভিনয় করছেন, এটিই তাঁর কাছে অনেক বড় বিষয়।

নিলয় আলমগীর ও হিমির অভিনয়েরও প্রশংসা করেন পরিচালক। তাঁর ভাষায়, দুজনই অভিনয়ে দুর্দান্ত। নাটকটির শুটিং শেষ করার পরও তিনি এক ধরনের ঘোরের মধ্যে রয়েছেন। তাঁর বিশ্বাস, নাটকটি দর্শকের মনে নাড়া দেবে।

উল্লেখ্য, মহিন খানের পরিচালনায় এর আগে ‘মামার বাড়ি’, ‘একান্নবর্তী’, ‘শ্বশুরবাড়িতে ঈদ’, ‘সংসার আমার ভাল্লাগে না’ ও ‘পর কখনো আপন হয় না’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি। এসব নাটক দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...