রাজশাহী

যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের সায়দাবাদ গোলচত্বরে দুই ট্রাকের সংঘর্ষে ইউসুফ আলী নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন ট্রাকচালক মুকুল ও তাঁর সহকারী তালেব। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নিহত ইউসুফ আলী সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি এলাকার বাসিন্দা। তিনি সায়দাবাদ-কাঠালতলা এলাকায় ট্রাকে বালু ওঠানো-নামানোর কাজে চালক হিসেবে নিয়োজিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের তেঁতুলিয়া থেকে পাথরবোঝাই একটি ট্রাক যমুনা সেতুর পশ্চিম প্রান্তের গোলচত্বরে পৌঁছে সেতু পার হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাকটির নিচে কাজ করছিলেন চালক ইউসুফ আলী। সংঘর্ষে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...