দিনাজপুর

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর) : আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিকেলে বিএনপির অস্থায়ী কার্যালয় থানা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজমুল হক নাজিমের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ মন্ডল, সমিউল আলম ও মিজানুর রহমান মিন্টু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরতুজা হক অষ্টিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মকলেছুর রহমান নবাব, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান, উপজেলা বিএনপি নেতা ও মাদিলা হাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুব আলম মিলন, যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল ও মুকুল মোল্লা এবং পৌর যুবদল নেতা বাদল সরকারসহ অনেকে।

সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...