দিনাজপুর প্রতিবেদকঃ বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের দিনাজপুরের বিরল উপজেলা শাখার ৬৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হাসান দুলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফ ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজার রহমান চৌধুরী, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান মিলন, বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি আক্তারুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান। সভা সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আমিনুল ইসলাম ও রাজ্জাক হায়দার।
সভা শেষে দ্বিতীয় অধিবেশনে ফরহাদ হোসেনকে সভাপতি এবং আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে উপজেলা শাখার ৬৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি রফিকুল ইসলাম, আব্দুস সালাম, সাজ্জাদ হোসেন ও এনায়েতুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম; অর্থ সম্পাদক আফজালুর রহমান এবং সহ-অর্থ সম্পাদক অনিল চন্দ্র রায়।
এ ছাড়া বিরল উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকদের নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।