রাজশাহী

রাজশাহীতে দুই বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ২

রাজশাহীর গোদাগাড়ীতে গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের সারইল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শাহিন আলী (৩৮) এবং জমিনপুর গ্রামের পিংকি খাতুন (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় শাহিন আলীর পরা প্যান্টের দুই পাশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ এমএমের দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তাঁরা খুলনায় যাচ্ছিলেন। এ ঘটনায় গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

পুলিশ আরও জানায়, অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...