জাতীয়

শেখ হাসিনার উপ-প্রেস সচিবসহ তিনজনকে আটক করে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব সাখাওয়াত হোসেন মুনসহ তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর লালমাটিয়ার একটি রেস্টুরেন্ট ঘেরাও করে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক অপর দুজন হলেন চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি আলা মামুন। তাদের মধ্যে সাখাওয়াত হোসেন মুন ও ইলিয়াস হোসেন সাময়িক বরখাস্ত রয়েছেন।

ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, পলাতক আওয়ামী লীগ নেতাদের নির্দেশনায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনায় জড়িত ছিলেন ওই তিনজন। এ অভিযোগের ভিত্তিতেই তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, আটক তিনজনকে বর্তমানে মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না এবং গ্রেফতার দেখানো হবে কি না, সে বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel