রংপুর বিভাগ

পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোবাইক চালক নিহত

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোচালক সাইদুল ইসলাম (৫৫) নামে এক অটোবাইক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পৌরশহরের জগরজানি পান বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সাইদুল উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের খোকা মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোবাইক চালক সাইদুল পলাশবাড়ী পৌরশহর থেকে মুরগীর ফিড নিয়ে ঘোড়াঘাট অভিমুখে যাচ্ছিল। পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের জগরজানি পান বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে একটি ট্রাক অটোবাইকটিকে ধাক্কা দিলে অটোচালক রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ ও ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

থানা অফিসার ইনচার্জ আকতার হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না পেলে সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel