রাজশাহী

বগুড়ার শেরপুরে ভ্যানে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় করা নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাইফুল ইসলাম (৪৮) ও মো. বয়জাল হোসেন (৪৮)। সাইফুল ইসলাম কুসুম্বী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। অন্যদিকে বয়জাল হোসেন গাড়ীদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশের ভাষ্য, মামলার প্রাথমিক তদন্তে মহাসড়কে ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় সাইফুল ইসলাম ও বয়জাল হোসেনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ নভেম্বর শেরপুর থানায় মামলা করেন গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মো. আমির হামজা। মামলায় সাবেক দুই সংসদ সদস্য মো. হাবিবুর রহমান ও মজিবর রহমান মজনুসহ মোট ১০৮ জনকে আসামি করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাইফুল ইসলাম ও বয়জাল হোসেনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...