দিনাজপুর

শিশুর নিরাপত্তা ও স্বপ্নের পূর্ণতায় বীরগঞ্জে সচেতনতামূলক আয়োজন

দিনাজপুর প্রতিবেদকঃ ‘শিশুর নিরাপত্তা, স্বপ্নের পূর্ণতা’ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে শিশু অধিকারবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় গুড নেইবারস্ বাংলাদেশের বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্যোগে নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

প্রকল্প ব্যবস্থাপক নিকোলাস কিস্কুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্মা, গুড নেইবারস্ বাংলাদেশের বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সদস্য প্রফুল্ল কর্মকার, প্রোগ্রাম কর্মকর্তা সাইফুল ইসলাম এবং শিশু পরিষদের সভাপতি বিভা কর্মকার।

বক্তারা বলেন, বয়সে ছোট হওয়ায় শিশুরা নিজেদের অধিকার ও প্রয়োজনের কথা যথাযথভাবে তুলে ধরতে পারে না। নিজেদের দাবি আদায়ের সক্ষমতাও তাদের সীমিত। সংগঠিত হওয়ার সুযোগ কম থাকায় এবং ভোটাধিকার না থাকায় বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রাপ্তবয়স্কদের ওপর নির্ভর করতে হয়।

তারা আরও বলেন, শিশুদের অধিকার রক্ষা, তাদের সম্মান নিশ্চিত করা এবং প্রয়োজন পূরণে প্রাপ্তবয়স্কদের দায়িত্ব রয়েছে। শিশুদের নিরাপদ পরিবেশ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

ক্যাম্পেইনে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকসহ প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...