দিনাজপুর প্রতিবেদকঃ দিনাজপুরের খানসামায় ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রবি মৌসুমে সরিষা, গম ও বোরো ধানের আবাদ এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রাজনৈতিক ব্যক্তিরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে। রবি মৌসুমে ফসলের আবাদ বাড়ানো, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করাই এ প্রণোদনার মূল উদ্দেশ্য।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।