গাইবান্ধা প্রতিনিধিঃ ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং জাতীয় পর্যায়ে মেধা বিকাশের সুযোগ সৃষ্টির লক্ষ্যে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম গাইবান্ধায় জোরদার করা হয়েছে। এ কর্মসূচিতে তৃণমূলের শিশু-কিশোরদের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে গাইবান্ধা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে গাইবান্ধার গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ প্রচারণা চালানো হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করতে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন।
বক্তব্যে তিনি বলেন, তৃণমূলের প্রতিভাবান ক্ষুদে ক্রীড়াবিদদের জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বয়সসীমার মধ্যে থাকা আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজেদের ক্রীড়া প্রতিভাকে দেশব্যাপী মেলে ধরার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।