নাটোরের সিংড়ায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর অপরাধে চারজনকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে সিংড়া পৌরসভার চলনবিল গেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
অভিযানকালে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় চারজন চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৯২ ধারায় মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন মেনে চলতে চালকদের সচেতন করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।