রাজশাহী

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উল্টে গেছে ট্রাক

রাজশাহীর পবা উপজেলার বায়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই একটি ড্রাম ট্রাক সড়কদ্বীপের ওপর উঠে উল্টে গেছে। এতে ট্রাকটির চালক ও সহকারী আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে বালুবোঝাই ট্রাকটি উল্টে পড়ে থাকতে দেখা যায়। পরে আহত চালক ও তার সহকারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন স্থানীয়রা।

দুর্ঘটনায় ট্রাকটি সড়কদ্বীপের ওপর উঠে যাওয়ায় সড়কের একপাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এ সময় বিদ্যুতের কয়েকটি খুঁটিও ভেঙে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ট্রাক থেকে বালু সরানোর ব্যবস্থা করে। পরে পুলিশের উদ্ধারকারী যান দিয়ে ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, থানার কাছেই বায়া মোড় মহাসড়কে চলার সময় ড্রাম ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কদ্বীপে উঠে উল্টে যায়। দুর্ঘটনায় চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel