রাজশাহী

নাটোরে পৃথক ঘটনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নাটোরে পৃথক দুইটি ঘটনায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নাটোরের সিংড়ায় পানিতে ডুবে আছিয়া খাতুন নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় সিংড়ার লালোর ইউনিয়নের ঢাকঢোর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আছিয়া খাতুন ওই গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, বেলা ১১টার সময় শিশু আছিয়া সবার অজান্তে বাড়ির পাশের একটি নালায় পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে নাঈম হাওলাদার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বনপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম সরদারপাড়া মহল্লার এনামুল হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নাঈমের মা তাকে বাড়ির উঠানে খেলতে দিয়ে গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর নাঈমকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবার পানিতে তার অচেতন দেহ ভাসমান অবস্থায় দেখতে পান তারা।

পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সুমন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel