রংপুর বিভাগ

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিরাশা (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সকালে চিলমারী-হরিপুর আঞ্চলিক সড়কের ৮১ মিটার সেতু-সংলগ্ন তেলিয়াপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরাশা উলিপুর উপজেলার মাঝিপাড়ার উত্তর আঠারো পাইকার মন্ডলের হাট এলাকার বাসিন্দা। তিনি পেমান্দ দাশের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মাছ কেনার উদ্দেশ্যে সকালে মোটরসাইকেলে করে সুন্দরগঞ্জের হরিপুর বাজারের দিকে যাচ্ছিলেন নিরাশা। পথে সেতু-সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...