দিনাজপুর

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ওয়ার্ড ও কেবিন ব্লকের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ভবনের ৩য় তলায় নবনির্মিত ওয়ার্ড ও কেবিন ব্লকের শুভ উদ্বোধন করা হয়েছে। নতুন ব্লকের ফলক উন্মোচন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মূসা পিপিএম, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সাদেক আলী, জেলা বিএনপির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. এএইচ এম শফিকুর রহমান, সাধারন সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডা. মো. জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, জিয়া হার্ট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু, আজীবন সদস্য হাসানুজ্জামান উজ্জল, শাহীন খান প্রমুখ।

সংশিষ্টরা জানান, উত্তরাঞ্চলের মানুষের হৃদরোগ চিকিৎসায় জিয়া হার্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ৩য় তলায় এই নতুন ওয়ার্ড ও কেবিন ব্লক চালুর মাধ্যমে হাসপাতালের চিকিৎসা সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে এবং রোগীরা আরও উন্নত ও আধুনিক ওয়ান-স্টপ সেবা পাবেন। নতুন এই ব্লকটি চালুর ফলে এখন থেকে আরও বেশি সংখ্যক হৃদরোগী উন্নত মানের ইনডোর চিকিৎসাসেবা ও কেবিন সুবিধা পাবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মেডিকেল ও এডুকেশন বিভাগের পরিচালক ডা. মোঃ গোলাম মোস্তফা, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সুধা রঞ্জন রায়, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোঃ আশরাফ উজ জামান, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, ম্যানেজার এ এস এম আক্তার শামীম, সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম এবং পাবলিক রিলেশন এন্ড অ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...