দিনাজপুর

দিনাজপুর ফুলবাড়ীতে গরু চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গরু চুরির সন্দেহে পিটিয়ে হত্যার শিকার হয়েছে রুহুল আমিন (৩৫) নামে এক যুবক। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। এ ঘটনায় মেহেদি হাসান (২৫) নামে এক আসামিকে আটক করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) সকালে নিহত রুহুল আমিনের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলাটি করেন। মামলার নম্বর ১।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদ (২৭) একটি গরু নিয়ে ফুলবাড়ী পৌরবাজারের দিকে যাচ্ছিলেন। গরুটি একই গ্রামের বাসিন্দা সামিউল মুন্সির গোয়ালঘর থেকে ছুটে গিয়েছিল। এ সময় স্থানীয় কয়েকজন খোরশেদকে আটক করে গরু চুরির সন্দেহে অম্রবাড়ী গ্রামের নাউয়ার মোড় এলাকায় নিয়ে যান। সেখানে তাঁকে মারধর করা হয়।

এ সময় খোরশেদের চাচাতো ভাই রুহুল আমিন মারধরের প্রতিবাদ করলে তাঁকেও গরু চুরির সন্দেহে মারধর করা হয়। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার পরদিন শনিবার সকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিদের অনেকে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গরু চুরির সন্দেহে স্থানীয় কয়েকজনের মারধরে রুহুল আমিন গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত একজন আসামিকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...