দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিশিষ্ট ব্যবসায়ী এবং দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের সদস্য মো. মেহেরাব আলী আর নেই।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৪টায় অসুস্থতাজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী মহলসহ এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে বিশিষ্ট এই ব্যবসায়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপ। সংগঠনের সভাপতি রক্তিম বসাক ও সাধারণ সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু এক যৌথ বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মো. মেহেরাব আলী একজন সৎ, নিষ্ঠাবান এবং অত্যন্ত সদালাপী ব্যবসায়ী ছিলেন। তাঁর এই চলে যাওয়া আমাদের ব্যবসা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
ব্যবসায়ী নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর দরবারে পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি ও ধৈর্য দানের জন্য প্রার্থনা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বিরল উপজেলার ফারাক্কাবাদ দহগ্রামে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সেখানকার পারিবারিক কবরস্থানেই তাঁর দাফন কার্য সম্পন্ন করা হবে। মরহুমের জানাজার নামাজে ব্যবসায়ী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।