রংপুর বিভাগ

লালমনিরহাট সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্তে সার্চলাইট বন্ধ করে রাতের আঁধারে লোকজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙের বাড়ি এলাকার ৮৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ২ এস সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা হঠাৎ সার্চলাইটের আলো নিভিয়ে দেন। এরপর অন্ধকারে লোকজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা সতর্ক হন। তাঁরা অন্যদের খবর দিয়ে দলবদ্ধভাবে সীমান্ত এলাকায় জড়ো হন। এ সময় সীমান্তের কাছাকাছি বিএসএফ সদস্যদের টর্চলাইট জ্বালানোর চেষ্টা করতে এবং কয়েকজনকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। পরে বাংলাদেশিদের সম্মিলিত চিৎকারের মুখে বিএসএফ সদস্যরা কিছুক্ষণ পর আবার লাইট জ্বালিয়ে দেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সময় থেকে ভারতে বসবাসরত বাংলাভাষী মুসলিমদের ‘অবৈধ’ আখ্যা দিয়ে ধারাবাহিকভাবে বাংলাদেশে পুশইন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালানো হচ্ছে। এ কারণে সীমান্তবর্তী এলাকার মানুষকে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে হচ্ছে। বিএসএফের এ ধরনের তৎপরতা ঠেকাতে বিজিবির পাশাপাশি সীমান্তের বাসিন্দারাও সতর্ক রয়েছেন বলে জানান তাঁরা।

এদিকে বিজিবি সূত্র জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন সীমান্তের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দিন-রাত টহল জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও নিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন যেকোনো তৎপরতা প্রতিরোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কারিমুল ইসলাম জানিয়েছেন, সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। বিএসএফের যেকোনো ধরনের পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এ ধরনের কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, সীমান্তের অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বিজিবি প্রস্তুত রয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...