রাজশাহী

পাঁচবিবিতে গ্রামীণ ব্যাংকে আগুনের ভুয়া খবর ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। এ সংক্রান্ত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) শাহনাজ বেগম।

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে একটি মহল অন্য জায়গার পুরোনো ভিডিও কিংবা ভুয়া তথ্য ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে দাবি করা হয়, সোমবার রাতে পাঁচবিবি উপজেলার মহিপুর গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। তবে সরেজমিনে পরিদর্শন ও অনুসন্ধানে এ ধরনের কোনো অগ্নিকাণ্ডের ঘটনা পাওয়া যায়নি। ব্যাংক কার্যালয়ের সার্বিক পরিবেশও স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম বলেন, ‘পাঁচবিবি উপজেলার মহিপুর গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার তথ্যটি পুরোপুরি মিথ্যা। পাঁচবিবি থানার ওসিসহ আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি যে এমন কোনো ঘটনাই ঘটেনি।’

এসপি আরও বলেন, ‘এটি নিছক আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা মাত্র। অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে কোনো গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

তিনি আরও দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ অপপ্রচার চালাচ্ছেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...