রাজশাহী

রাজশাহী মেডিকেলে ছাত্রলীগের দুই নেতা আটক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল শাখা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি শুভ সরকার ও সাধারণ সম্পাদক নাহিদ রানাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের ভেতরে চালকের কক্ষ থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে অবস্থান করছিলেন ছাত্রলীগের এই দুই নেতা। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরিচালকের কার্যালয়ের সামনে জড়ো হন। এর আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা।

একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরিচালকের কার্যালয়ে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চাপের মুখে পরিচালকের পক্ষ থেকে পুলিশকে ওই দুই নেতাকে আটক করার অনুরোধ জানানো হয়। এরপর পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

আটকের পর থানায় নেওয়ার সময় শুভ ও নাহিদকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তাদের মারধরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।

এ ঘটনার পরও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...