রাজশাহী

পাবনায় ছাত্রলীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান, আটক প্রতিবেশী নাপিত

পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করতে গিয়ে তাকে না পেয়ে তাঁর প্রতিবেশী নরেশ বিশ্বাসকে (২৪) আটক করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরে বিস্ফোরক আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রাম থেকে নরেশকে আটক করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পেশায় তিনি একজন নাপিত।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সদর ইউনিয়ন শাখার সভাপতি সুকেশ বিশ্বাস বিভিন্ন কর্মসূচি পালন করে সেসবের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতার সুস্থতা কামনায় প্রতিবেশী নরেশের বাড়িতে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেন সুকেশসহ কয়েকজন ছাত্রলীগ নেতা। পরে ওই অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর পুলিশ সুকেশকে আটক করতে তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় তিনি কৌশলে পালিয়ে গেলে তাঁকে না পেয়ে প্রতিবেশী নরেশকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক বাসিন্দা জানান, নরেশ পেশায় নাপিত এবং রাজনীতির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁকে কখনো রাজনৈতিক মিছিল, সভা বা সমাবেশেও দেখা যায়নি বলে দাবি তাঁদের।

তবে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম নরেশকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভাঙ্গুড়া থানায় দায়ের করা অষ্টমনিষা বিস্ফোরক মামলার তদন্তে নরেশের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ কারণে তাঁকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে পাবনা আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের মে মাসে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে মামলাটি করেন। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীসহ অজ্ঞাতপরিচয় ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...