অভিনয়ে দীর্ঘদিন ধরে অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। নিজের পছন্দমতো জীবনযাপন করছেন তিনি। সেই জীবনের বড় একটি অংশজুড়ে রয়েছে ভ্রমণ। দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এই অভিনেত্রী। কখনো পরিবার ও বন্ধুদের সঙ্গে, আবার কখনো একাই বেরিয়ে পড়েন অচেনা জায়গা ঘুরে দেখার নেশায়।
সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা। ছবিতে দেখা যায়, প্রকৃতি ও ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন রয়েছে এমন একটি জায়গায় ঘুরতে গেছেন তিনি। কালো পোশাক ও কালো সানগ্লাসে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী।
প্রভার ফেসবুক পোস্ট থেকেই জানা গেছে, তিনি এখন শ্রীলঙ্কায় রয়েছেন। দেশটির বিখ্যাত পর্যটনস্থল ‘নাইন আর্চ ব্রিজে’ ছবিগুলো তুলেছেন তিনি। শ্রীলঙ্কার পাহাড়ি শহর এলা ও ডেমোদরা রেলস্টেশনের মাঝখানে অবস্থিত ঐতিহাসিক এই সেতু। কখনো সেতুর ওপর বসে, কখনো দাঁড়িয়ে, আবার কখনো পেছনে সেতুটিকে রেখে ছবি তুলেছেন প্রভা।
জানা গেছে, অক্টোবরের শেষ দিকে শ্রীলঙ্কা ভ্রমণে যান এই অভিনেত্রী। গত ৩০ অক্টোবর দেশটির একটি সমুদ্রসৈকত থেকে ভিডিও বার্তা দিয়ে তিনি জানান, একাই ঘুরতে গেছেন সেখানে।
ওই ভিডিওতে প্রভা বলেন, ‘মানুষ আমাকে বলে, একা একা ঘুরতে বিরক্ত লাগে কিনা। কিভাবে লাগবে বলেন, যদি জায়গাগুলো এরকম হয়। আর আমার বন্ধুগুলা একদমই পরিশ্রম করতে চায় না। আমি যেসব জায়গায় যাই, সেখানে এত হাঁটতে হয়, ওরা তো আসতেই চাইবে না। তাছাড়া একশ একটা অজুহাত দেবে। এ জন্য ওদের রেখে আমি একাই ঘুরতে আসি।’
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।