ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাপূর্ব রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিপাড়া এলাকার মো. রবিন ইসলাম (২৭), একই এলাকার মৃত আব্দুল জব্বার ও মৃত রুবি বেগমের ছেলে রিপন ইসলাম (২৮), আকচা ডাক্তারপাড়া এলাকার শ্রী হরিপদ বর্মন ও কোকিলা রানীর ছেলে শ্রী সতীশ চন্দ্র বর্মন (৩৮) এবং মুসলিমনগর (শান্তিনগর) এলাকার মোহাম্মদ দয়ালের মেয়ে মোছা. হাসি আক্তার।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল জানান, মাদক নির্মূলে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে তৎপর রয়েছে। যেকোনো মূল্যে ঠাকুরগাঁও জেলাকে মাদকমুক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।