রংপুর বিভাগ

বহুমুখী ব্যবহারের পরিকল্পনায় লালমনিরহাটে মডেল খাল খনন

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মন্ডলেরহাট এলাকায় মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার দুপুরে তিনি খননকাজের অগ্রগতি দেখতে সেখানে যান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, চলতি বছর দেশের আটটি জেলায় ৩০টি মডেল খাল চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে লালমনিরহাটের মহেন্দ্রনগর খাল অন্যতম। প্রধানমন্ত্রী এ খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

মডেল খালের বহুমুখী ব্যবহারের পরিকল্পনা তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, সাধারণত খাল খননের উদ্দেশ্য থাকে পানি নিষ্কাশন ও পানি ধরে রাখা। তবে এই খালকে শুধু ওই দুই কাজে সীমাবদ্ধ রাখা হবে না। খালের পাড়ে গাছ লাগানোর পাশাপাশি পানিতে মাছ ও হাঁস চাষ এবং খালসংলগ্ন এলাকায় কুটির শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, মাছ ও হাঁস চাষে এলাকার হতদরিদ্র মানুষকে উদ্বুদ্ধ করতে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁর ভাষায়, ‘মাছে-ভাতে যে বাঙালি, সেটার একটা পূর্ণাঙ্গ রূপ দান করার জন্য আমরা এই মডেল খাল নাম দিয়েছি।’

তিনি আরও বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি চলছে। আগামী ১৯ তারিখের আগেই সব কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মহেন্দ্রনগর থেকে শুরু হওয়া খালটি প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ। এটি শেষ পর্যন্ত তিস্তা নদীতে গিয়ে মিলিত হবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...