রংপুর বিভাগ

রংপুরের কাউনিয়ায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচজন গ্রেপ্তার

রংপুরের কাউনিয়ায় বাঁশের লাঠি ও রেললাইনের পাথরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ওরফে রাজু আহম্মেদ (৫০), বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোস্তাফিজুর রহমান মুন (৪০), ছাত্রলীগের সদস্য শাহরিয়ার রাকিব (২৬), টেপামধুপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হেকমত আলী (৩৫) এবং একই ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সহসভাপতি শাহ আলম (৩৮)।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানান, উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভুতছাড়া চেতনার মোড় স্মৃতিসৌধের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করতে গভীর রাতে জড়ো হচ্ছেন—এমন গোপন তথ্য পায় পুলিশ।

ওই তথ্যের ভিত্তিতে বুধবার রাত পৌনে ৪টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে চেতনার মোড়ে অভিযান চালানো হয়। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ২৫টি বাঁশের লাঠি এবং ছোট-বড় ২৩০টি রেললাইনের পাথর উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

ওসি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিরা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের ধারণা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...