রংপুর বিভাগ

গাইবান্ধায় স্মার্টফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিলেন যুবক

বাবার কাছে স্মার্টফোন কিনে চেয়েও না পেয়ে গাইবান্ধায় নিরব মিয়া (১৯) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গাইবান্ধা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বানিয়াজান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিরব ওই এলাকার আব্দুস সোবহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ ধরে বাবার কাছে একটি স্মার্টফোন কিনে দেওয়ার আবদার করছিলেন নিরব। তবে বাবা স্মার্টফোন কিনে না দেওয়ায় বৃহস্পতিবার সকালে তিনি আত্মহত্যা করেন বলে স্থানীয়রা জানান।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিরবের বাবা-মা দুজনই কাজের জন্য বাড়ির বাইরে যান। পরে সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরে নিরবের মা ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বৃহস্পতিবার বাদ আসর নিরবের দাফন সম্পন্ন হয়।

স্থানীয় আজাদ মিয়া বলেন, বাবার কাছে মোবাইল কেনার টাকা চেয়েছিলেন নিরব। বাবা টাকা না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছেন বলে তিনি জানান।

এ বিষয়ে সদর থানার ওসি নাজমুল হুদা বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...