জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে তালিকার রাজনৈতিক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বছরই প্রথমবারের মতো এ প্রকাশনায় তাঁর নাম যুক্ত হয়েছে।

সম্প্রতি জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস, ২০২৭’ শীর্ষক গ্রন্থে তারেক রহমানের পরিচিতি তুলে ধরা হয়েছে। বইটির ১৬৬ নম্বর পৃষ্ঠায় এশিয়া অঞ্চলের বাংলাদেশ অংশে তাঁর নাম রয়েছে। নতুন সংযোজন হিসেবে নামের পাশে ‘নিউ’ শব্দটি উল্লেখ করা হয়েছে।

গ্রন্থে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। এতে বলা হয়েছে, দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানকালে তিনি বিএনপির নেতৃত্ব দিয়েছেন।

২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

‘দ্য মুসলিম ৫০০’-এর শীর্ষ ৫০ ব্যক্তিত্বের নাম ক্রমানুসারে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, বাকি ব্যক্তিদের প্রভাবের ধরন অনুযায়ী বিভিন্ন বিভাগে রাখা হয়েছে। তারেক রহমানকে রাজনৈতিক বিভাগে অন্তর্ভুক্ত করা হলেও তার নামের পাশে কোনো ক্রমিক অবস্থান উল্লেখ করা হয়নি।

প্রকাশনাটির ভূমিকায় বলা হয়েছে, সামাজিক সূচক, জনমত ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ব্যক্তিদের প্রভাব বিবেচনা করে তালিকাটি তৈরি করা হয়। তবে তালিকায় কারও অন্তর্ভুক্তি তাঁর মতামত বা অবস্থানের প্রতি প্রকাশকদের সমর্থন কিংবা অনুমোদন বোঝায় না।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...