ডায়াবেটিসকে শুধু ব্যক্তিগত নয়, পরিবারের জন্যও বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে উল্লেখ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরে পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, ডায়াবেটিসের ঝুঁকি দিন দিন বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় রোগটি সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে হবে। শুধু হাসপাতালকেন্দ্রিক উদ্যোগ যথেষ্ট নয়; এর পাশাপাশি সামাজিক ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করা প্রয়োজন।
তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশসহ পঞ্চগড় জেলাকে ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত করে গড়ে তোলা সম্ভব। এ জন্য ব্যক্তি, পরিবার ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিদিন রাতে খাবার খাওয়ার পরপরই ঘুমিয়ে না পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা উচিত। এতে স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা পাওয়া যায় এবং ডায়াবেটিসের ঝুঁকি প্রতিরোধেও ভূমিকা রাখা সম্ভব।
নিজেদের সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।