রংপুর বিভাগ

ঠাকুরগাঁওয়ে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর আনন্দ র‍্যালি

ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা দিয়েছে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী। সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সংবর্ধনা অনুষ্ঠান ও আনন্দ র‍্যালির আয়োজন করা হয়।

দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে মির্জা ফয়সল আমিনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর সংগঠনের উদ্যোগে একটি আনন্দ র‍্যালি বের করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফয়সল আমিন সংগঠনের সদস্যদের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি সত্যপীর ব্রিজ থেকে চৌরাস্তা পর্যন্ত এলাকা পরিচ্ছন্ন রাখা, ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে কাজ করার নির্দেশনা দেন।

এ ছাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত করতে সংগঠনের সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এসব জনকল্যাণমূলক কাজে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাসও দেন নবনির্বাচিত সংসদ সদস্য।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী ও মজিবুল হক লিটন, উপদেষ্টা নুরুল হুদা স্বপন, সভাপতি আহমাদুল্লাহ বাবু এবং সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন খান। এ সময় সংগঠনের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...