ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় রিপন চন্দ্র রায়(৩০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর ) সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ছোট খোচাবাড়ি এলাকার ২৪ টিউবওয়েল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন চন্দ্র রায় পঞ্চগড়ের বোদা উপজেলার সাঁকোয়া গ্রামের হরি প্রসাদ রায়ের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর মাইক্রোক্রেডিট বিভাগে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে মাইক্রোক্রেডিটের কিস্তির টাকা সংগ্রহ করতে মোটরসাইকেল নিয়ে শান্তিনগর থেকে ২৪ টিউবওয়েল এলাকার দিকে যাচ্ছিলেন রিপন। পথে দিনাজপুরের দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় লাগে। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা ট্রাকটিকে ধাওয়া করলে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান চালক। পরে ট্রাকটি ঠাকুরগাঁও ৫০ বিজিবি ক্যাম্পের সামনে থেকে আটক করে মোটর মালিক সমিতির কার্যালয়ের সামনে রাখা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. শাজাহান আলী জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তারা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেবেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।