জয়পুরহাটে ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে আয়বর্ধক প্রকল্পের আওতায় অনুদান ও পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আউসগাড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
এ সময় আউসগাড়া উন্নয়ন সংস্থার সভাপতি নিজাম উদ্দিন, নির্বাহী পরিচালক শফিকুল আলম, উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মণ্ডল, এনআরডিএসের নির্বাহী পরিচালক আনিসুর রহমান বিটন, জেলা কৃষকদলের সদস্যসচিব মনজুরে মওলা পলাশ এবং মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে পণ্যসামগ্রী তুলে দেন। এ সময় তিনি তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খোঁজখবর নেন।
বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, প্রান্তিক ও অসহায় মানুষের আত্মকর্মসংস্থান এবং আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের আয়বর্ধক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীরা সহায়তা কাজে লাগিয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর পাশাপাশি পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। অসহায় ও কর্মঠ মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের স্বাবলম্বী করার এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক ও অসহায় মানুষের আত্মকর্মসংস্থান ও আর্থিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।