রংপুর বিভাগ

কুড়িগ্রামে শীতার্ত মানুষের জন্য আশার ৪০০ কম্বল হস্তান্তর

হিমালয়ের নিকটবর্তী উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাস ও ভোরের কুয়াশায় বাড়ছে শীতের অনুভূতি। এতে দুর্ভোগে পড়ছেন জেলার খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে জেলা প্রশাসকের কাছে ৪০০টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়। এর মধ্যে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলের জন্য ২০০টি এবং আশার শিক্ষা প্রকল্পের জন্য ২০০টিসহ মোট ৪০০টি কম্বল দেওয়া হয়েছে।

কম্বল গ্রহণকালে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, শীতের শুরুতেই অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে শিক্ষা প্রকল্পের শিশু ও শিক্ষার্থীদের জন্য আলাদা কম্বল বরাদ্দ করায় শীতের সময় তাদের পড়াশোনা ও স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। শীতার্ত মানুষের কল্যাণে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশার রংপুর বিভাগের সিনিয়র ডিভিশনাল এডিশনাল ম্যানেজার খন্দকার মো. আলাউদ্দিন, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, রিজিওনাল ম্যানেজার আনোয়ারুল কবীর, কুড়িগ্রাম সদর-১ ব্রাঞ্চ ম্যানেজার আবুল হোসেন, কুড়িগ্রাম সদর-২ ব্রাঞ্চ ম্যানেজার মাসুদার রহমান এবং সাপোর্ট ইঞ্জিনিয়ার মোবারক হোসেন প্রমুখ।

এ সময় আশার রংপুর বিভাগের সিনিয়র ডিভিশনাল এডিশনাল ম্যানেজার খন্দকার মো. আলাউদ্দিন বলেন, প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘবে এ সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...