রংপুর বিভাগ

ঠাকুরগাঁওয়ে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় ২৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় দায়ের করা শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেল ইসলাম ওরফে রুবেল রানাকে (৩২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আশা সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার খড়িবাড়ী (বদ্বেশ্বরী) এলাকার মো. নান্দু ইসলাম ওরফে রশিদুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার আশা সুপার মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় রুহিয়া থানায় ২০১৯ সালের ৮ নভেম্বর দায়ের করা ১ নম্বর মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(১) ধারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুবেল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মামলার রায়ে শিশু অপহরণ ও ধর্ষণের অপরাধে তাঁকে পৃথকভাবে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগের আদেশ রয়েছে।

বিপ্লব কুমার গোস্বামী জানান, হত্যা, ধর্ষণ, অপহরণ, মাদক, সন্ত্রাস, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি আদালতে সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারেও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৩।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...