রংপুর রেঞ্জের আট জেলায় কুইক রেসপন্স টিমের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি, মামলার পলাতক আসামি, চোর ও চোরচক্রের সদস্য, ছিনতাইকারী, প্রতারক এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রংপুর রেঞ্জের মিডিয়া সেল সংবাদমাধ্যমকে এ তথ্য জানায়।
মিডিয়া সেল জানায়, রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে কুইক রেসপন্স টিমের বিশেষ অভিযান পরিচালিত হয়। এতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রংপুর জেলার কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুজন নেতাকর্মী, ৬টি ইয়াবাসহ দুজন মাদক মামলার আসামি এবং সিআর পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে কাউনিয়া থানা এলাকায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কাউনিয়া থানার মামলা নম্বর ০৮ (১১) ২৬ খ্রিষ্টাব্দ ও ১৪ (১১) ২৬ খ্রিষ্টাব্দের তদন্তে প্রাপ্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদক মামলায় ৬টি ইয়াবাসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে ১২৬টি ইয়াবা ট্যাবলেট, ১৭২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪ কেজি গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।