রংপুর বিভাগ

সারাদেশে সন্ত্রাস-নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধিঃ সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা এবং বিভিন্ন অপকর্মের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরপার্কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আমীর জননেতা আব্দুল করিম এমপি-এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান-এর পরিচালনায় সমাবেশে বক্তারা অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার জোর দাবী জানান।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ডাক্তার আব্দুর রহিম সরকার, জেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এমপি, আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু এমপি, শিবিরের জেলা সভাপতি ইউসুফ আল কারযাভী এবং নুরুন্নবী প্রধান। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা সারাদেশে সংঘটিত সহিংসতা, বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে অপরাধ ও অপকর্মের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তোলেন তারা। সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সর্বস্তরের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel