রাজশাহী

রাজশাহীর তানোরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোররাতে কয়েকজন ব্যক্তি এসে কার্যালয়টিতে আগুন দিয়ে পালিয়ে যান। পরে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক এবং তানোর থানার ওসি মাহমুদুল হাসান।

ওসি মাহমুদুল হাসান বলেন, শেষ রাতের দিকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...