বিনোদন

গানচিত্রে নতুন ‘কন্যা’, এবার বিরহের উপাখ্যান

‘জ্বীন ৩’ সিনেমার জনপ্রিয় গান ‘কন্যা’। ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনার গানটি কদিন আগেই ১০০ মিলিয়নের মাইলফলক অতিক্রম করেছে। এর মধ্যেই এলো নতুন ‘কন্যা’র খবর। এবারের ‘কন্যা’ অবশ্য সিনেমার নয়, গানচিত্রের।

গানটি নিজের কথা ও সুরে গেয়েছেন তানজিল মিসবাহ। সংগীতায়োজনে শোভন রায়। ১২ নভেম্বর ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল থেকে এটি প্রকাশিত হয়েছে।

ইমরান-কনার ‘কন্যা’ একটি আনন্দমুখর গান। ভিডিওতে রয়েছে উৎসবের আমেজ। তবে তানজিল মিসবাহর ‘কন্যা’য় রয়েছে বিরহের উপাখ্যান। প্রিয়তমার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার ঘটনা দেখানো হয়েছে ভিডিওতে।

প্রেম, বিচ্ছেদ ও প্রিয়জনকে হারানোর অসহায়ত্বকে কেন্দ্র করে গানটির কথায় ফুটে উঠেছে এক প্রেমিকের অন্তর্গত হাহাকার। গানটির আবেগ ও গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে এর মিউজিক ভিডিও। ভিডিওটি পরিচালনা করেছেন হাসান রনি। সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন ইয়াসিন বিন আরিয়ান। এতে অভিনয় করেছেন সোয়েব আক্তার শান্ত ও সুমাইয়া আক্তার।

গানটি প্রসঙ্গে তানজিল মিসবাহ বলেন, “গান তৈরির ক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করি একটি নির্দিষ্ট অনুভূতি বা গল্পকে সুরের মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে। ‘কন্যা’ গানটির ক্ষেত্রেও সেই ভাবনা কাজ করেছে। গানটির কথা ও সুর তৈরির সময় থেকেই একটি দৃশ্যপট আমার কল্পনায় ছিল। পরবর্তী সময়ে মিউজিক ভিডিও নির্মাণের মধ্য দিয়ে সেই ভাবনাটি পূর্ণতা পেয়েছে। গানটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছি।”

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি-বিদেশি সব মিউজিক প্ল্যাটফর্মে একযোগে শুনতে পাওয়া যাচ্ছে ‘কন্যা’ গানটি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...